Homeখেলাধুলা‘অভিনয়’ করে ধরা, লাল কার্ড পেলেন নেইমার

‘অভিনয়’ করে ধরা, লাল কার্ড পেলেন নেইমার

প্রাইম ভিশন ডেস্ক »

বিশ্বকাপ শেষে নিজ ক্লাবের হয়ে মাঠে ফিরতে শুরু করেছেন ফুটবলাররা। যাদের মধ্যে রয়েছেন নেইমার, এমবাপ্পেরাও। গতকাল বুধবার রাতে লিগ ওয়ানে স্ট্রাসবার্গের বিপক্ষে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে নেইমারের দল জয় পেয়েছে ২-১ গোলে। লিওনেল মেসি না থাকলেও খেলেছেন নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে।

তবে মাঠে ফেরাটা সুখকর হয়নি ব্রাজিলিয়ান তারকার জন্য। এই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। ম্যাচের ১৪তম মিনিটে নেইমারের করা ফ্রি কিক থেকে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে গোল করে পিএসজিকে এগিয়ে নিয়েছিলেন মার্কুনিস। লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে সেই মার্কুনিসের আত্মঘাতী গোলে সমতা ফেরে স্ট্রার্সবার্গ।

ম্যাচের ৬১তম মিনিটে পেছনে থাকা স্ট্রাসবুর্গের মিডফিল্ডার আদ্রিয়ান থমাসনকে মুখে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এর পরের মিনিটেই স্ট্রাসবুর্গের ডি বক্সের মধ্যে ডাইভ দিলে রেফারি নেইমারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। নেইমারের ডাইভ রেফারির কাছে অভিনয় মনে হয়েছে। ফলে ৬২ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় পিএসজি।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজির ২-১ গোলের জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়