বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeখেলাধুলাচট্টগ্রামে লিটন ম্যাজিক

চট্টগ্রামে লিটন ম্যাজিক

প্রাইম ভিশন ডেস্ক »

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলেই ফিফটির রেকর্ড গড়ে শেষপর্যন্ত ৮৩ রানে থামলেন লিটন কুমার দাস।

টি-টোয়েন্টিতে দেশের হয়ে দ্রুততম ফিফটি করার পর ৪১ বলে ১০টি চার আর তিন ছক্কায় ৮৩ রানে গিয়ে ইনিংস থামান এই তারকা ওপেনার।

লিটনের আগে ২০০৭ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৭০তম ম্যাচে লিটন এদিন দশম ফিফটি হাঁকানোর পাশাপাশি ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন।

গত ১৪ মার্চ মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ বলে ৭৩ রান করেছিলেন তিনি। বুধবারের আগে সেটাই ছিল টি-টোয়েন্টিতে লিটনের সর্বোচ্চ রানের ইনিংস।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে লিটন আজ ৩৪তম ফিফটি হাঁকান। টেস্ট আর ওয়ানডে মিলে তার সেঞ্চুরি রয়েছে ৮টি।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে নেমে উড়ন্ত সূচনা করে টাইগাররা।

রনি তালুকদারকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে রেকর্ড ১২৪ রান করেন লিটন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়