Homeখেলাধুলাজায়েদ খানের প্রশংসা করলেন তামিম

জায়েদ খানের প্রশংসা করলেন তামিম

প্রাইম ভিশন ডেস্ক »

একটি অনলাইন শোতে এসে রীতিমতো জায়েদ খানের প্রশংসা করলেন ক্রিকেটার তামিম ইকবাল। শুক্রবার রাতে শোতে হাজির হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ এই ওপেনার।এর আগে একই শোতে এসেছিলেন চিত্রনায়ক জায়েদ খান। তামিম ইকবাল উপস্থাপকের কাছে জানতে চান, আপনারা তো অনেজ শো করেছেন। কোন শো-টা ভালো হয়েছে? উপস্থাপক বারবার তামিমের মন রক্ষার্থে বলার চেষ্টা করছিলেন এই শোটাই।

তামিম বলছিলেন, আমারটা বাদ দিয়ে বলুন। উপস্থাপক দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। তামিমই তার দ্বিধা দূর করে বলেন, কেন জায়েদ খান? জায়েদ খান ভাইয়ের? তখন উপস্থাপক বলেন, হ্যাঁ হ্যাঁ জায়েদ খান। তিনি আমাদের সঙ্গে আনন্দ মজা করেছিলেন। আপনি শোটা দেখেছিলেন?

তামিম তখন বললেন, ‘হ্যাঁ, পুরো শো দেখার সুযোগ হয়নি। তবে ক্লিপস দেখেছি, উনি তো নেচেছেন। এটা খুবই ভালো ছিল। মানুষ এসব শো গুলোতে আসেই বিনোদন নিতে। সেই জায়গা থেকে এটা বেশ ভালো ছিল। আর উনার ব্যাকগ্রাউন্ড এন্টারটেইনিং। বেশ ভালো।

আরেকজন উপস্থাপক বললেন, হ্যাঁ, উনার জন্য ডিগবাজি তো ডাউন টু উইকেট।

এর আগে এই শো তে এসে জায়েদ খান জানিয়েছিলেন, তার জন্য এক মেয়ের ব্রেক আপ হয়ে যায় ও হাতে তার নাম লেখায় আরেক মেয়ের বিয়ে ভেঙে যেতে ধরেছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়