প্রাইম ভিশন ডেস্ক »
ঢাকা টেস্টের প্রথম ইনিংসটা ভালো যায়নি লিটন দাসের। একবার জীবন পেয়েও আউট হয়ে গেছেন ৩৩ রানে। তবে এই ইনিংস খেলার পথেই তিনি প্রথম বাংলাদেশি হিসেবে দারুণ এক মাইলফক ছুঁয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
৩১* ম্যাচের ৫৫ ইনিংসে লিটনের মোট সংগ্রহ ২০০৯ রান, গড় ৩৭.২০। সেঞ্চুরি ৪টি এবং হাফসেঞ্চুরি ১১টি। বাংলাদেশি ব্যাটারদের মাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক রানের তালিকায় লিটনের পর আছেন মুশফিকুর রহিম। ২৬* ইনিংসে ৪৩.৬২ গড়ে তার সংগ্রহ ১ হাজার ৮৭৬ রান। চলতি ঢাকা টেস্টের প্রথম ইনিংসে তিনি ৭১ রানে আউট হয়েছেন।
সেরা পাঁচের পরের তিন স্থানে আছেন যথাক্রমে- নাজমুল হোসেন শান্ত (১ হাজার ৬৫৫), মুমিনুল হক (১ হাজার ৫৯৪) এবং মেহেদী হাসান মিরাজ (১ হাজার ৩২৪)। চলতি টেস্টে ১০১ রানের ইনিংস উপহার দিয়েছেন শান্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি তার পঞ্চম সেঞ্চুরি। মুমিনুল হকও সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়েছেন ৯১ রানে। সব দেশ মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ব্যক্তিগত রান ইংল্যান্ডের জো রুটের (৬ হাজার ৪৮০)।


