মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeখেলাধুলাজাতীয় স্কোয়াশে প্রতিযোগিতায় সাজ্জাদ আরেফিন আলম চ্যাম্পিয়ন

জাতীয় স্কোয়াশে প্রতিযোগিতায় সাজ্জাদ আরেফিন আলম চ্যাম্পিয়ন

প্রাইম ভিশন ডেস্ক »

২য় ঊর্মি গ্রুপ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ ২০২২ এ উন্মুক্ত মেম্বার গ্রুপে চট্রগ্রাম ক্লাবের পক্ষে চ্যাম্পিয়ন হয়েছে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম। ফাইনালে তিনি ৩/২ সেটে জয়লাভ করেন।

৩ সেপ্টেম্বর শুরু করে পাঁচদিন ব্যাপী প্রতিযোগিতার ফাইনাল খেলা গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয় ৮ সেপ্টেম্বর। ছয়টি গ্রুপের এই প্রতিযোগিতায় ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল, চাপাইনবাবগঞ্জ, রাজশাহী ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ১৪টি ক্লাব/প্রতিষ্ঠানের ১২০ জন খেলোয়াড় চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভপতি মেজর তানিম হাসান(অব.)।
বিজয়ী খেলোয়াড়দের প্রাইজমানি, ট্রফি ও খেলার সামগ্রী প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়