Homeটপ নিউজগৃহহীন সবাই জমিসহ ঘর পাবেন এবং বস্তিবাসী ফ্ল্যাট পাবেন

গৃহহীন সবাই জমিসহ ঘর পাবেন এবং বস্তিবাসী ফ্ল্যাট পাবেন

প্রাইম ভিশন ডেস্ক »

দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের ক্ষমতায় আসা জরুরি ছিল বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত ব্যর্থ হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, দেশের গৃহহীন সবাই জমিসহ ঘর পাবেন এবং বস্তিবাসী ফ্ল্যাট পাবেন। তবে কোনোভাবেই যেন কৃষির ক্ষতি না হয়।কৃষি জমি যেন নষ্ট না হয় সেজন্য আমরা নতুন খনি থেকে কয়লা তোলার পরিকল্পনা করছি না।

বক্তব্যের একপর্যায়ে বিএনপির সমালোচনাও করেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘দুর্নীতি আর মানুষ খুন করা বিএনপির চরিত্র, এটাই তারা পারে। আর তাদের নেতাও তো দুর্নীতি করে সাজাপ্রাপ্ত।’

তিনি আরও বলেন, ‘দেশের এ কঠিন অবস্থায় আমরা সরকার গঠন করতে পেরেছি। কারণ জনগণের আস্থা আমরা অর্জন করতে পেরেছি। আর সেকারণেই এটা সম্ভব হয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়