Homeমুল পাতাইসরাইল হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে: লেবাননের পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইল হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে: লেবাননের পররাষ্ট্রমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

ইসরাইল লেবাননের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিব।

লেবাননের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন থামানোর জন্য জাতিসংঘের পক্ষ থেকে প্রচেষ্টা আরো জোরদার করার আহ্বান জানান বু হাবিব। লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনাইন ভেনিস প্লাচার্টের সাথে এক বৈঠকে তিনি এই আহবান জানান।

বু হাবিব জোর দিয়ে বলেন, লেবানন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ১৭০১ নম্বর প্রস্তাব পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেয়ার অধিকার রাখে হিজবুল্লাহ। লেবাননের ভূখণ্ডে বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়ে ইসরাইল সমস্ত আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘন করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়