Homeএই মুহুর্তেকক্সবাজারে যুবক পিটিয়ে, হাটহাজারীতে ট্রেনে পড়ে প্রাণ গেল যুবকের

কক্সবাজারে যুবক পিটিয়ে, হাটহাজারীতে ট্রেনে পড়ে প্রাণ গেল যুবকের

প্রাইম ভিশন ডেস্ক »

চায়ের বিলকে কেন্দ্র করে আলাউদ্দিন (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে শহরের ১ নম্বর ওয়ার্ডে সমিতি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন ওই এলাকার মোহাম্মদ ইমরানের পুত্র। ঘটনার পর পর র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মমিন নামের এক যুবককে আটক করে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় মমিন নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সমিতি পাড়ায় আলাউদ্দিনের দাদির একটি ছোট চায়ের দোকান রয়েছে। দোকানে প্রতিদিন চা-নাস্তা খেতে আসেন একই এলাকার ফয়েজ, হাসান, মমিন ও মেহেদী। কিন্তু যাওয়ার সময় প্রভাব দেখিয়ে প্রায় টাকা না দিয়ে চলে যান।

বৃহস্পতিবার রাতেও তারা চায়ের বিল না দিয়ে চলে যাচ্ছিলেন। এসময় তাদের সাথে আলাউদ্দিনের দাদির বাকবিতণ্ডা চলছিল। একপর্যায়ে বৃদ্ধা দোকানদারকে মারতে উদ্যত হন তারা।

বাড়ির ভেতর থেকে ঝগড়াঝাটির আওয়াজ শুনে দোকানে ছুটে আসেন আলাউদ্দিন। তিনি চায়ের বিল না দেওয়ার প্রতিবাদ করলে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়েজের নেতৃত্বে হাসান, মমিন ও মেহেদী তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

হাটহাজারী

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে লিংকন নাথ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১০ টার দিকে চিকনদন্ডী ইউপির ফতেয়াবাদ ছড়ারকুলের বালুরটাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চিকনদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ হরিপদ নাথ বাড়ির সমীরণ নাথের পুত্র লিংকন নাথ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ইউপির ফতেয়াবাদস্থ ছড়ারকুলের বালুরটাল এলাকায় চট্টগ্রাম ষোলশহর রেল স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দিকে যাওয়া একটি ট্রেন উল্লেখিত স্থান অতিক্রম করার সময় লিংকন তাতে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়।

পরে খবর পেয়ে জিআরপি ও হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জিআরপি থানা পুলিশ ময়নাতন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।

হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশন) মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়