Homeমুল পাতাখালেদা জিয়ার সঙ্গে নোমানের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে নোমানের সাক্ষাৎ

প্রাইম ভিশন ডেস্ক »

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাত্রা করবেন।

রোববার (৫ জানুয়ারি) রাতে এ উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

সাক্ষাৎকালে আবদুল্লাহ আল নোমান বিএনপির চেয়ারপারসনের সুস্বাস্থ্য কামনা করেন। তিনি বলেন, লন্ডনে চিকিৎসা শেষে তিনি সুস্থভাবেই দেশে ফিরে আসবেন-এটাই প্রার্থনা।

চেয়ারপারসন গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিক সাঈদ আল নোমান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়