Homeএই মুহুর্তেচট্টগ্রাম জেলার সকল শহীদের স্মরণে স্মরণসভা

চট্টগ্রাম জেলার সকল শহীদের স্মরণে স্মরণসভা

প্রাইম ভিশন ডেস্ক »

জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণ অভ‍্যুত্থানে চট্টগ্রাম জেলার সকল শহীদের স্মরণে ও মহানগরে আহতদের জন‍্য পরিবারের সদস‍্যদের উপস্থিতিতে স্মরণসভা গতকাল বিকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ‍্যোগে আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহীদ ইশরাকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি এস এম মোস্তাইন হোসেন, চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মনোয়ার হোসেন চৌধুরী। এছাড়া বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় ছাত্র আন্দোলনে আহতদের পরিবারের সদস‍্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া তাদের চিকিৎসা বাবত সরকারি উদ‍্যোগে প্রয়োজনীয় সকল ব‍্যবস্থা গ্রহণ করা হবে আহতদের পরিবারের সদস‍্যদের জানানো হয়। আহতদের চূড়ান্ত তালিকা অতি দ্রুত প্রস্তুত করা হবে বলে জানান বক্তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়