Homeএই মুহুর্তেচট্টগ্রাম-১১ আসনের স্কুলের ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

চট্টগ্রাম-১১ আসনের স্কুলের ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-১১ আসনের বন্দর থানা এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের একটি ভোটকেন্দ্র এটি।

শনিবার (৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে থানার ৩৮ নম্বর ওয়ার্ড ধুপপুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শামীম দৈনিক জানান,আমাদের ২টা ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা করে ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়