Homeএই মুহুর্তে‘জয় বাংলা’ আওয়ামী লীগের পালানোর স্লোগানে পরিণত হয়েছে : হুমায়ুন কবির

‘জয় বাংলা’ আওয়ামী লীগের পালানোর স্লোগানে পরিণত হয়েছে : হুমায়ুন কবির

প্রাইম ভিশন ডেস্ক »

‘জয় বাংলা’ আওয়ামী লীগের পালানোর স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

আজ ভোরে সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ককটেল বিস্ফোরণ ঘটায়। এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেছেন, ককটেল নিক্ষেপ করে জয় বাংলা বলে বিড়ালের মতো আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে যায়। এটা এখন তাদের পালানোর স্লোগান।

‘ককটেল মেরে হাসিনাকে ফেরানো যাবে না’, যোগ করেন হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, পেট্রোল বোমা মেরে কিংবা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দিল্লি থেকে কাউকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বাণিজ্যিক যাত্রী হিসেবে নয়, বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় সম্পন্ন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বললেন, দলটি এখন কার্যত একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিয়ন্ত্রিত হওয়ার পর্যায়ে চলে গেছে।

দলের নেত্রী বিদেশে বসে কিংবা অন্য নেতারা দেশের বাইরে থেকে এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কাজ করবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বললেন, ‘আইনের দীর্ঘ হাতের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বললেন, বাংলাদেশের সন্ত্রাসীদের জন্য দেশের ভেতরে কিংবা পৃথিবীর অন্য কোথাও কোনো জায়গা নেই। প্রতিমন্ত্রীর ভাষ্য, বিচ্ছিন্নভাবে কোথাও পেট্রোল বোমা নিক্ষেপ বা অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই।

‘এ ধরনের ক্ষুদ্র ও ভীতু সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডে দেশের মানুষ আতঙ্কিত হবে না’, বিশ্বাস তার।

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে বলে জানালেন প্রতিমন্ত্রী। দেশের উন্নয়নের সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বললেন, বাংলাদেশকে একটি নতুন সম্ভাবনার দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, যেখানে সবার জন্য সুযোগ থাকবে।

বাংলাদেশ এখন জাতীয় ও আন্তর্জাতিক—উভয় ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে, মন্তব্য হুমায়ুন কবিরের। বললেন, দেশের সক্ষমতা ও দৃশ্যমান অগ্রগতি নতুন এক পর্যায়ে পৌঁছাচ্ছে। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে, যে দেশ নিয়ে সবাই গর্ব করতে পারবে।

প্রতিমন্ত্রীর আশাবাদ, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়