চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উপলক্ষ্যে দিনব্যাপী নানা রঙিন কর্মসূচি সম্পন্ন হয়েছে।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
বিকেলে দিবসটি উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য ও ক্রীড়াশৈলী উপস্থিত দর্শকদের দারুণভাবে অভিভূত করে।
এ ছাড়া দিবসটির দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নগরের বিভিন্ন সিনেমা হল ও খোলা জায়গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং এতিমখানা, হাসপাতাল ও শিশু পরিবারগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।


