Homeএই মুহুর্তেনবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ

নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ

 

চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি জনাব মোহাম্মদ শামসুল হক, বিপিএম ১৮ নভেম্বর, ২০২৬ খ্রি. যোগদান ও আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণকালে নবনিযুক্ত ডিআইজি মহোদয়কে ফুলেল অভ্যর্থনা জানান বিদায়ী ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়।
এসময় চট্টগ্রাম রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম রেঞ্জে যোগদানের পূর্বে জনাব মোহাম্মদ শামসুল হক, বিপিএম ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করেন।

নবনিযুক্ত ডিআইজি মহোদয়ের সুদক্ষ নেতৃত্বে চট্টগ্রাম রেঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে আরো বেগবান হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়