Homeমুল পাতামিরসরাইয়ে হাইওয়ে পুলিশের ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬

মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের একটি টহল ভ্যানে বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যদের মধ্যে শফিক ও রানা নামে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চৌধুরীহাট হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে হাইওয়ে পুলিশের একটি টহল ভ্যান চট্টগ্রামমুখী মহাসড়কে দায়িত্ব পালন করছিল। এ সময় দ্রুতগতির একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভেতরে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন।

দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ।

চৌধুরীহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, পুলিশের টহল ভ্যানে ধাক্কা দেওয়া বাসটি আটক করা হয়েছে। আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়