প্রাইম ভিশন ডেস্ক »
আর অল্প কিছুদিন। এরপরই প্রেক্ষাগৃহে আসছে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’। দর্শকের উন্মাদনার শেষ নেই। সে আগুনে ঘি ঢেলে দিল ছবির নায়িকা রাশমিকা মান্দানা। ‘পুষ্পা ৩’-এর য়াভাস দিয়েছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে সম্প্রতি ইনস্টাগ্রামে ‘পুষ্পা ২’- নিয়ে লম্বা একটি পোস্ট করেন রশ্মিকা। সেই পোস্টে তৃতীয় কিস্তির ইঙ্গিত দিয়ে লিখেছেন, ৭-৮ বছরের মধ্যে গত ৫ বছরে ইন্ডাস্ট্রিতে আমার একটি জায়গা ও পরিবার তৈরি হয়েছে। অবশেষে এটি ছিল আমার শেষ দিন। অবশ্য এখনও অনেক কাজ বাকি। এরমধ্যে পার্ট ৩ রয়েছে। তবে আমি ভিন্নভাবে ভাবছি। এটা অপ্রতিরোধ্য মনে হয়েছে।
ওই পোস্টে রাশমিকা আরও লেখেন, ”২৫ নভেম্বর দিনটি আবেগে পরিপূর্ণ ছিল। কীভাবে এই দিনটি বর্ণনা করব, আমি এখনও তা বুঝতে পারছি না। তবুও চেষ্টা তো করবই। ২৪ তারিখ বিকেলে সারাদিন শুটিংয়ের পর চেন্নাইয়ে গেলাম। সেদিনই আবার হায়দরাবাদে ফিরে এলাম। চার-পাঁচ ঘণ্টা ঘুমিয়ে ফের শুটিং ফ্লোরে। দারুণ এক গানের শুটিং করলাম। যেটা কয়েকদিন পর আপনারা জানতে পারবেন। তবে পুষ্পা নিয়ে যে গত ৫ বছর জড়িয়ে ছিলাম, যে টিমের সঙ্গে বেঁধে ছিলাম। সেই অভিজ্ঞতা ভুলব না। ধন্যবাদ আল্লু অর্জুন এবং এস কুমার স্যার। তাই ২৪ নভেম্বর খুব পরিশ্রমের দিন ছিল। কিন্তু জানি এই পরিশ্রম বৃথা যাবে না। ধন্যবাদ সবাইকে।”
এরইমধ্যে ‘পুষ্পা ২’-এর ট্রেলার লুফে নিয়েছে দর্শক। এতে ‘গাংগাম্মা থাল্লি’র অবতারে দেখা গেছে আল্লুকে। শোনা যায়, ‘গাংগাম্মা থাল্লি’ তিরুপতির গ্রাম দেবতা। যার জন্ম হয় সেখানকার অত্যাচারী, ধর্ষক শাসক পালেগোন্ডুলুকে হত্যা করার জন্য।
২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়। ৫ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।


