Homeমুল পাতাভোটার হালনাগাদের পর দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন: ধর্ম উপদেষ্টা

ভোটার হালনাগাদের পর দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন: ধর্ম উপদেষ্টা

প্রাইম ভিশন ডেস্ক »

নির্বাচন ইস্যুতে ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে নির্বাচন। তার আগে ভোটার হালনাগাদ করবে সরকার।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর বাউফল ফাউণ্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা।

শহিদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিলেন ধর্ম উপদেষ্টা।

ড. আফম খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তবে এটি মোকাবিলায় দেশের মানুষ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। চক্রান্তকারীদে পাতানো ফাঁদে পা দেয়নি বাংলাদেশের মানুষ।

হজের খরচ ১ লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে বলেন, সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাউফল ফাউণ্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল বলেন, জুলাই আগস্ট যে চেতনা সেই চেতনা যেন ধরে রাখতে পারে দেশের মানুষ।

অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে ফাউন্ডেশনটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়