Homeসংবাদ২ ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলট আটক করার দাবি ইরানের, অস্বীকার...

২ ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলট আটক করার দাবি ইরানের, অস্বীকার ইসরায়েলের

প্রাইম ভিশন ডেস্ক »

শুক্রবার ইরানের আকাশসীমায় প্রবেশ করা দুটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী। ইরানি সেনাবাহিনীর এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান, ভূপাতিত দুটি বিমানের এক নারী পাইলট প্যারাশ্যুটে করে ইরানি ভূখণ্ডে নামলে তাকে আটক করা হয়।

এদিকে, ইরানের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যুদ্ধবিমান ভূপাতিত ও পাইলট আটকের দাবি অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আরবি ভাষার মুখপাত্র আবিচাই আদ্রাই এক বিবৃতিতে বলেন, ‘ইরানি ভুয়া মিডিয়া। ইরানের গণমাধ্যমে প্রচারিত এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন।’

শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার ওপর একযোগে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামক এ অভিযান চালিয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে।

ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অভ স্টাফ মোহাম্মদ বাগেরিও নিহত হয়েছেন। প্রথমদিকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল, তিনি নিহত হননি। তবে এখন একাধিক সংবাদমাধ্যম তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া, ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে নিশ্চিত করা হয়, বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেইন সালামি হামলায় মারা গেছেন।

পাল্টা জবাবে শুক্রবার গভীর রাতে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। বিভিন্ন লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানার ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে। ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’ নামক এ অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।

ফক্স নিউজের খবরে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের সামরিক সদর দপ্তর ‘কিরিয়াত’-এ সরাসরি আঘাত হানে—যা দেশটির জন্য ‘পেন্টাগন’-এর সমতুল্য।

ফক্স নিউজের প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা ট্রে ইংস্ট তেল আবিব থেকে সরাসরি সম্প্রচারে বলেন, এই কম্পাউন্ডের একটি ভবন সরাসরি হামলার শিকার হয়েছে। ভবনটির বড় রকমের ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়