Homeএই মুহুর্তেআজকের নির্বাচনে অনিয়ম চোখে পড়েনি : সিইসি

আজকের নির্বাচনে অনিয়ম চোখে পড়েনি : সিইসি

প্রাইম ভিশন ডেস্ক »

আজকের স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ভোটে নির্বাচন কমিশনের (ইসি) চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি বলে মন্তব্য করে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নিয়ম অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌর ভোট উপলক্ষে সিসিটিভি মনিটরিং সেলে পর্যবেক্ষণকালে তিনি এমন মন্তব্য করেন।

সিইসি বলেন, আমরা সকাল থেকে সিসি ক্যামেরার মাধ্যমে যে পর্যবেক্ষণ করছি, আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। সুশৃঙ্খলভাবে ভোটারদের ভোটকেন্দ্রের বাইরে ও ভেতরে অপেক্ষমাণ দেখেছি।

কেন্দ্রের ভেতরে ভোটকক্ষে নিয়মানুবর্তিতা অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন, যা আমরা দেখতে পাচ্ছি।
তিনি আরো বলেন, আজকে ৪টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। এগুলোই আমরা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছি। সাতটি উপজেলায় নির্বাচন হচ্ছে, সেগুলোয় আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখি নাই। সেগুলো ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখছি। মোবাইল ফোনের মাধ্যমে ছবিও দেখছি।

দেশের সাত উপজেলা, চার পৌরসভাসহ শতাধিক ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। যার মধ্যে তিন উপজেলায় সাধারণ নির্বাচন হলেও চার উপজেলায় উপনির্বাচন হচ্ছে। ১৯ ইউপিতে সাধারণ নির্বাচন ও ১২ ইউপিতে চেয়ারম্যান পদে উপনির্বাচনের পাশাপাশি ৩৬ জেলার ৫২টি উপজেলার ৫৮টি ইউনিয়ন পরিষদের মোট ৬০ সদস্যপদে উপনির্বাচনের ভোট হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়