Homeমুল পাতাএবার বাড়লো ওএমএস আটার দাম

এবার বাড়লো ওএমএস আটার দাম

প্রাইম ভিশন ডেস্ক »

চিনি ও সয়াবিন তেলের দামের পর এবার সরকার ওএমএস (খোলা বাজারে বিক্রি) কার্যক্রমের আওতায় বিক্রি হওয়া আটার দাম কেজিতে ৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানা গেছে।

সূত্র জানায়, খোলা আটার দাম প্রতিকেজিতে ৬ টাকা ও প্যাকেট আটার দাম কেজিতে সাড়ে ৪ টাকা বাড়ানো হচ্ছে।

এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য বুধবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। ওএমএস কার্যক্রমে বিক্রি করা খোলা ও প্যাকেট আটার মূল্য পুনর্নির্ধারণ করে এই চিঠি পাঠানো হয়।

আগামী ২০ নভেম্বর থেকে খাদ্য অধিদফতরের পরিচালনায় ওএমএস কার্যক্রমের আওতায় প্রতিকেজি খোলা আটা ভোক্তা পর্যায়ে ২৪ টাকায় বিক্রি হবে। এখন প্রতিকেজি খোলা আটা ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে প্যাকেট আটা প্রতিকেজিতে সাড়ে ৪ টাকা বাড়িয়ে দুই কেজির বিক্রি হবে ৫৫ টাকা দরে, যা এখন বিক্রি হচ্ছে ৪৬ টাকা।

এদিকেবাজারে সয়াবিন তেল ও চিনির সংকটের মধ্যেই বাড়ানো হলো পণ্য দুটির দাম। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বেড়ে হয়েছে ১৯০ টাকা। আর প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম ১৩ টাকা বেড়ে হয়েছে ১০৮ টাকা। বৃহস্পতিবার থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকায় বিক্রি হবে। এত দিন এ দাম ছিল ১৭৮ টাকা। এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯২৫ টাকায়। অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। তাতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭২ টাকা। এত দিন প্রতি লিটার বিক্রি হয়েছে ১৫৮ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২১ টাকায়।

অন্যদিকে প্রতি কেজি প্যাকেটজাত চিনি আজ থেকে ১০৮ টাকায় বিক্রি হবে। আগে দাম ছিল ৯৫ টাকা। তবে বেশ কিছুদিন আগেই বাজারে চিনির দাম শতক ছাড়িয়ে গেছে।

এর আগে সর্বশেষ গত ৩ অক্টোবর দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানো হয় লিটারে ১৪ টাকা। চলতি মাসের ১ তারিখ আবার লিটারপ্রতি ১৫ টাকা দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেন ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা।

তিনি চিঠিতে উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অস্বাভাবিক দরপতনের ফলে সংগঠনভুক্ত সদস্যরা বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৩ টাকা করার প্রস্তাব করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়