Friday, July 3, 2026
spot_img
Homeএই মুহুর্তে১০ ডিসেম্বর পল্টনেই হবে গণসমাবেশ: মোশাররফ

১০ ডিসেম্বর পল্টনেই হবে গণসমাবেশ: মোশাররফ

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির সমাবেশ পূর্বাচল থেকে যেহেতু সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আসতে পেরেছে, তাহলে পল্টন ময়দানেও আসবে। পল্টন ময়দানেই হবে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ।

শুক্রবার (২৫ নভেম্বর) কুমিল্লার একটি রেস্টুরেন্টে বিভাগীয় সমাবেশ উপলক্ষে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গুম-খুন আর হত্যার হুমকি দিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। মানুষ এখন আর এই সরকারকে আর চায় না। তারা বুঝে গেছেন আর তাদের সময় নেই। আমরা আগামীকালের সম্মেলনে অবৈধ এই ফ্যাসিবাদ সরকারকে লাল কার্ড দেখাবো।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ এলাকায় নেতাকর্মীদের হামলা ও হয়রানির অভিযোগ এসেছে। তারা সব জায়গায় বলে আসছে খেলা হবে। আমরা স্পষ্ট বলতে চাই, খেলাধুলাতে বিএনপি বিশ্বাস করে না। আমরা রাজনীতি করতে এসেছি। কোনো বিবাদ-বিদ্বেষ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হত্যা, গুম-খুন এগুলো আমরা করি না। সুতরাং সরকার খেলতে চাইলেও আমরা খেলবো না, রাজনীতি করবো। তারা বলছেন লোডশেডিং নেই। অথচ জাদুঘরের বিদ্যুতে বাংলার মানুষ লোডশেডিং বিপর্যয়ে আছে।

এ সময় বরকত উল্লাহ বুলু বলেন, আমাদের নেতাকর্মীরা চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া থেকে ইতোমধ্যে চলে এসেছে এবং আসছে। ফ্যাসিবাদ সরকারের সাজানো বাস ধর্মঘটে কোনো কাজ হ

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়