প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৮৭.৫৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ৬৬৪ জন।
সোমবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২ সালের এসএসসি পরীক্ষায় ২১৩টি কেন্দ্রে ১ হাজার ৯২টি স্কুলের মোট পরীক্ষার্থী ১ লাখ ৫০ হাজারের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন। পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৩ জন। এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। পাসের হার ৮৭.৫৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ৩.৫৯ শতাংশ কম। ছাত্র পাসের হার ৮৭.৩৩ শতাংশ যা গত বছরের তুলনায় ২.৮১ শতাংশ কম এবং ছাত্রী পাসের হার ৮৭.৬৯ শতাংশ যা গত বছরের তুলনায় ৪.৩ শতাংশ কম।
এবার জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১৮ হাজার ৬৬৪ জন যা গত বছরের তুলনায় ৫ হাজার ৮৭৩ জন বেশি। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৭৭৫ জন যা গত বছরের তুলনায় ২ হাজার ৩৯৩ জন বেশি এবং ছাত্রী ১০ হাজার ৮৮৯ জন যা গত বছরের তুলনায় ৩ হাজার ৪৮০ জন বেশি।
এ বছর বিজ্ঞানে পাসের হার ৯৬.৮১ শতাংশ, মানবিকে পাসের হার ৭৮.৮২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯১.৩০ শতাংশ। বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৫২৫ জন, মানবিকে জিপিএ ৫ পেয়েছে ৪৭৬ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৬৬৩ জন।
চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৪.২১ শতাংশ যা গত বছরের তুলনায় ১.০৭ শতাংশ কম, মহনগর ব্যতীত চট্টগ্রাম জেলায় পাশের ৮৭.৬৪ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৮৯.১১ শতাংশ।
কক্সবাজার জেলায় পাসের হার ৮৮.৪৫ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের হার ৮১.৬০ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৭৫.৬৭ শতাংশ এবং বান্দরবান জেলায় পাসের হার ৭৮.৩৬ শতাংশ। সকল সূচকেই এ বছর পরীক্ষার্থীরা বিগত বছরের তুলনায় খারাপ ফল করেছে।


