রবিবার, মে ১০, ২০২৬
spot_img
HomeUncategorizedচট্টগ্রামে জনসভায় যাওয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামে জনসভায় যাওয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে অসুস্থ হয়ে মারা গিয়েছেন জহিরুল ইসলাম বাচা (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি হাশিমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি।

আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুরে জহিরুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক  বলেন, দুপুর ১২টার দিকে জহিরুলকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ পুলিশ কর্মকর্তা আরো বলেন, হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তির কাছ থেকে আমরা জানতে পারি, জনসভায় যোগ দিতে আসার পথে সদরঘাট এলাকার শাহজাহান হোটেলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়