সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeসংবাদ৬৫ বছরের বেশি ব্যক্তিরাও হজে যেতে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী

৬৫ বছরের বেশি ব্যক্তিরাও হজে যেতে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, যাদের বয়স ৬৫ পার হয়ে গেছে এখন থেকে তারাও হজে যেতে পারবেন। সবাই যাতে নিরাপদে হজে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি বিবেচনায় নিয়ে ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তিদেরও হজ পালন করার সুযোগ করে দিচ্ছেন।

তিনি বলেন, করোনার কারণে বিগত দুই বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি। এ বছর আমরা হজ পালন করতে পেরেছি। এখন থেকে সব কিছু সহজ হয়ে যাচ্ছে। আগে হজের প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সময় লাগতো এখন কয়েক দিনের মধ্যে সম্ভব হয়।

মঙ্গলবার নেত্রকোনায় ধর্মীয় সম্প্রতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ৩৬ বছরে যা সম্ভব হয়নি তা প্রায় ১৪ বছরে শেখ হাসিনা সরকার তা সম্ভব করছে। সব কিছুতেই উন্নয়ন হচ্ছে। শুধু ইসলাম ধর্মের জন্যই নয় পাশাপাশি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের আমান ৪ কোটি টাকা থেকে ৭ কোটি টাকায় বৃদ্ধি করা হয়েছে। বৌদ্ধ বিহার প্যাগোডা নির্মাণ ও সংস্কারের ২ কোটি ৫৭ লাখ টাকা, অসচ্ছল ভিক্ষুক ব্যক্তিদের চিকিৎসায় প্রায় ৩৮ লাখ টাকার অনুদান, ২ হাজার ৪ বৌদ্ধ বিহারে ৭ কোটি ৮৫ লাখ, বৌদ্ধ বিহার ও শ্মশান উন্নয়নে ৪ কোটি ২৮ লাখ টাকা প্রদানসহ দেশের অর্থায়নে নেপালের লুম্বিনীতে বৌদ্ধ বিহার নির্মাণে ৬ কোটি ৬৭ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়