Homeমুল পাতাযেসব স্থানে বড় পর্দায় দেখানো হবে ফাইনাল

যেসব স্থানে বড় পর্দায় দেখানো হবে ফাইনাল

প্রাইম ভিশন ডেস্ক »

কাতার বিশ্বকাপ ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স ও বর্তমান কোপা আমেরিকান চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা। প্রায় এক মাসের লড়াইয়ের পর গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালের টিকিট কেটেছে দুই দল। দূর দেশের খেলাতেও বাংলাদেশে সমানভাবে উত্তাপ ছড়াচ্ছে ফাইনাল ম্যাচ।

আজ রোববার লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। এমন পরিস্থিতিতে আজ ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ খেলা প্রদর্শন হবে। ফলে আর্জেন্টিনা-ফ্রান্সের মতো টান টান উত্তেজনার ম্যাচ সম্মিলিতভাবে দেখতে পারবে রাজধানীর দর্শকরা।

মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে।

টিএসসি ছাড়াও রাজধানীর আরও কিছু জায়গায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানো হচ্ছে। এর মধ্যে রয়েছে- মতিঝিলে বাফুফে ভবনের সামনের লন, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, উত্তরা রবীন্দ্রসরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিলে মুজিব চত্বর, গুলশান-২ নগর ভবন, মোহাম্মদপুর বছিলার লাউতলা খালসংলগ্ন মাঠ, প্যারিস রোডসংলগ্ন মাঠ, কাচকুড়া কলেজ মাঠ, শ্যামলী পার্ক, খিলগাঁও তালতলা মার্কেট, সরকারি তিতুমীর কলেজ চত্বর ও বসুন্ধরা সিটি শপিংমলের সামনে।

এছাড়া পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, মতিঝিলের মধুমতি সিনেমা হলে বড় পর্দায় খেলা দেখা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়