Wednesday, June 24, 2026
spot_img
Homeমুল পাতাআর্জেন্টিনার জয় কামনা করে লাখ টাকার গরু কিনে মেজবানি

আর্জেন্টিনার জয় কামনা করে লাখ টাকার গরু কিনে মেজবানি

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনার জয় কামনা করে মেজবানির আয়োজন করা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) উপজেলার পাহাড়তলী ইউনিয়নে এই আয়োজন করছে আর্জেন্টিনার সমর্থকরা।

মেজবানির আয়োজক কমিটির সদস্য জি এম মোস্তফা বলেন, ‘আজ প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা বিশ্বকাপে ফাইনালে খেলছে। এতে আমরা আনন্দিত। তাই প্রিয় দলের জয় কামনা করে রাতে মেজবানির আয়োজন করা হয়েছে। এ জন্য লাখ টাকায় একটি গরু কেনা হয়েছে। গরুর মাংস যারা খান না তাদের জন্য দুই মণ মুরগি কেনা হয়েছে। গরু এবং মুরগি দিয়ে পৃথক বিরানি রান্না করা হবে। খেলার মধ্যবিরতিতে খাবার পরিবেশন করা হবে।’

মো. ইলিয়াস নামে অপর আর্জেন্টিনা সমর্থক বলেন, ‘এ আয়োজন প্রিয় দল আর্জেন্টিনার জয় কামনা করে। এবার আর্জেন্টিনা জয়লাভ করলে আনন্দ উদযাপনের জন্য আবারও মেজবানের আয়োজন করা হবে। আজ প্রায় এক হাজার মানুষের জন্য এই মেজবানের আয়োজন করা হচ্ছে।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়