প্রাইম ভিশন ডেস্ক »
হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি অবৈধ বালুবোঝাই গাড়ি আটক করা হয়। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। তার মো. রাসেল (২২)।
ফটিকছড়িকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত রাসেল জানায়, তারা হালদা নদীর শাখা খাল ও পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন করে, তবে তাদের বালু তোলার কোন অনুমোদন নেই।

আজ ২৫ ডিসেম্বর সকাল ৮টা’র দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে ফরহাদাবাদ ইউনিয়নের হালদা নদী সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। বালুবোঝাই গাড়িটি পালাতে চাইলে ধাওয়া করে আটক করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার বালু উত্তোলন বন্ধে নিয়মিত মনিটরিংয়ের জন্য বলা হয়েছে।
জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশে হালদার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। সবাইকে উপজেলা প্রশাসনকে সহযোগিতার জন্য অনুরোধ করছি।


