Homeএই মুহুর্তেপ্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সমবায়কে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সমবায়কে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেছেন, সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে সমবায়ভিত্তিক নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে।

এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সমবায় সমিতিগুলোকে এগিয়ে আসতে হবে। 

রোববার (৮ নভেম্বর) নগরের ষোলশহর এলজিইডি মিলনায়তনে চট্টগ্রাম সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য—‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’। 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গৃহীত নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক কর্মসূচি, বিশেষ করে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে উদ্যোগী হতে হবে।

নিজস্ব ছাদ কিংবা উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে এ খাতে সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব। সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এ ক্ষেত্রে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। 

বিভাগীয় কমিশনার ড. মো.জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিv বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, চট্টগ্রাম মেট্টোপলিন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী এবং সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমবায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সফল সমবায়ীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়