প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে শফি উল্লাহ (৪০) নামে ক্যাম্পভিত্তিক নেতা (মাঝি) নিহত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে।
নিহত শফি উল্লাহ বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত মোহাম্মদ ছিদ্দিকের ছেলে এবং ওই ক্যাম্পের প্রধান নেতা বা মাঝি।
উখিয়ার ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, সকালে ক্যাম্পের একটি মাদ্রাসার অনুষ্ঠান শেষে ফেরার পথে একদল দুষ্কৃতকারী শফিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


