Homeএই মুহুর্তেধোনির মেয়েকে অটোগ্রাফসহ জার্সি পাঠালেন মেসি

ধোনির মেয়েকে অটোগ্রাফসহ জার্সি পাঠালেন মেসি

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভাকে নিজের সই করা জার্সি পাঠিয়েছেন লিওনেল মেসি।

সাত বছর বয়সী জিভা সেই জার্সি পরে ইনস্টাগ্রামে ছবি আপলোড করেছে। ক্যাপশনে লেখা, ‘যেমন বাবা, তেমনই মেয়ে’।

ভারতের বিপক্ষে জয়ী অধিনায়ক ধোনির যে ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা রয়েছে তা অজানা নয় কারও। আর্জেন্টিনা অধিনায়ক মেসির বড় ভক্ত তিনি। যদিও ক্লাব হিসেবে সমর্থন করেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। বাবার মতো জিভাও ফুটবল ভালোবাসে। সেও নাকি মেসির ভক্ত।

সদ্য বিশ্বকাপ জেতা অধিনায়ক মেসি ধোনির মেয়েকে পাঠানো জার্সিতে লিখেছেন- “PARA ZIVA”। যার অর্থ জিভার জন্য।

সম্প্রতি বিসিসিআই সচিব জয় শাহর জন্যও সই করা জার্সি পাঠিয়েছিলেন মেসি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়