Homeএই মুহুর্তের‍্যাঙ্কিংয়ে কোহলিকে পেছনে ফেললেন লিটন

র‍্যাঙ্কিংয়ে কোহলিকে পেছনে ফেললেন লিটন

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে খুব বেশি সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। শেষ ইনিংসে হাঁকিয়েছিলেন অর্ধশত। আর তাতেই আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতীয় তারকা বিরাট কোহলিকে পেছনে ফেললেন লিটন।

দুই ধাপ এগিয়ে লিটন দাস ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১২তম স্থানে ওঠে এসেছেন।

বুধবার হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ থেকে ১২ নম্বরে এসেছেন লিটন। অন্যদিকে, কোহলি দুই ধাপ নেমে ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন আছেন ১৪ নম্বরে।
৯৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা মার্নাস লাবুশানে। ৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে পাক দলপতি বাবর আজম। স্টিভেন স্মিথ তিন ও ট্রাভিস হেড চারে অবস্থান করছেন। জো রুটের অবস্থান পাঁচে।

সেরা দশের অন্য ব্যাটাররা হলেন – ঋষভ পন্থ, কেন উইলিয়ামসন, দিমুথ করুণারত্নে, রোহিত শর্মা ও উসমান খাঁজা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়