প্রাইম ভিশন ডেস্ক »
ভারতের মুম্বাইয়ের একটি শুটিং সেটের মেকআপ রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল ভারতীয় ছোট পর্দার অভিনেত্রী তুনিশা শর্মাকে। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। গত শনিবার এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরে চিন্তিত ছিলেন তুনিশা।
এরপর তুনিশার মৃত্যুরহস্য দানা বাঁধলে অভিনেত্রীর প্রেমিক ও সহঅভিনেতা সিজান খানকে গ্রেপ্তার করে পুলিশ। অভিনেত্রীর মৃত্যুর পরেই সিজানের দিকে আঙুল তুলেছেন তুনিশার মা বনিতা শর্মা। সিজানের ওপর আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনেছেন তিনি।
এবার সিজানের বিষয়ে মুখ খুললেন তুনিশার বন্ধু রায়া লাবিব। তার দাবি, তুনিশা ছাড়াও একাধিক নারী সিজানের যৌন লালসার শিকার হয়েছেন। একসঙ্গে ৬ থেকে ১০ জন নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল সিজানের।
রায়া লাবিব বলেন, ‘সিজান তার যৌন চাহিদা মেটাতে অনেক মেয়েকেই ব্যবহার করেছে। ভালোবাসা ও প্রতিশ্রতির নামে তাদের ব্যবহার করেছে। সে সবাইকেই ঠকিয়েছে।’
রায়া আরও বলেন, ‘সিজানের বন্ধুত্বপূর্ণ স্বভাব ও হ্যান্ডসাম লুকের কারণে অনেকেই তার প্রেমে পড়ে যায়। তবে সিজান শুধুমাত্র সেক্সের কারণেই তাদের সঙ্গে সম্পর্ক করে। তুনিশার সঙ্গেও তাই করেছে। আমার মনে হয় তুনিশা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। ওষুধ খেয়ে অ্যাবরশন করেছে বলে মনে হচ্ছে। তুনিশা সিজানের চরিত্রের কথা জানতে পেরেছিল। ওর একাধিক বান্ধবীর কথা জানার পরেই ওর সঙ্গে ঝামেলা করে। তবে সিজান তখনই তুনিশার সঙ্গে ব্রেকআপ করে। এরপরই তুনিশা আত্মহত্যা করে।’


