Homeএই মুহুর্তেচট্টগ্রামে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের খুলশী থানা এলাকায় ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে খুলশী থানার লালখান বাজার আমিন সেন্টারের পাশে এই ঘটনা ঘটে।

নিহত মো. আরিফ (২০) ভোলার চরফেশন উপজেলার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ওআর নিজার রোড এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, একটি বহুতল ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন ওই নির্মাণ শ্রমিক। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে রাখা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়