শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে ইস্টার্ন ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিটের চেষ্টায় আজ শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা।

তিনি বলেন, এক্সেস রোড এলাকায় একটি ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক কারণে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়