বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeসংবাদট্রাকের ধাক্কায় মাইক্রোবাস খাদে, নিহত ৫

ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস খাদে, নিহত ৫

প্রাইম ভিশন ডেস্ক »

হবিগঞ্জের মাধবপুরে এক মালয়েশিয়া প্রবাসীকে নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন-মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী সালাম মিয়া (৩৫), তার স্ত্রী সাফিয়া বেগম (২০), তাদের শিশুকন্যা হাবিবা আক্তার (২), সালামের ভাতিজা সিহাব মিয়া (১২) ও একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাসচালক সাতির আলী (৩৫)।

আহতরা হলেন- মাদানগর গ্রামের মো. নুরুল হক (৫১), একই গ্রামের আব্দুল হকের ছেলে রাজু আহমদ (২৬), ও মো আঞ্জব আলী (৬০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে শুক্রবার বিকেলে তারা ঢাকা যান। রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় তাদের মাইক্রোবাসটিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে আরও জনের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়