প্রাইম ভিশন ডেস্ক »
সীতাকুণ্ডে ওডব্লিউডব্লিউ নামের একটি শিপইয়ার্ডের ভেতর থেকে অবৈধভাবে সাগরের বালু চুরির সময় একটি স্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার রাত ১২টার দিকে কুমিরা ইউনিয়নের সাগরপাড়ে অবস্থিত এই শিপইয়ার্ডের ভেতরে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।
আশরাফুল আলম বলেন, সমুদ্র থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে শুক্রবার মধ্য রাতে কুমিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে দেখা যায় মহসিন সাহেব নামের এক ভদ্র লোকের মালিকানাধীন ওডব্লিউডব্লিউশিপ ইয়ার্ডের অভ্যন্তরে বালু স্তূপ করে স্কেভেটর দিয়ে ট্রাকে ভরাট করছিল।
একটি স্কেভেটর জব্দ করে করে কুমিরা ঘাটে রাখা হয়েছে। দুটি ট্রাক জব্দ করে উপজেলা পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


