Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেসাকিবের প্রশংসায় কেকেআর

সাকিবের প্রশংসায় কেকেআর

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর চলছে। এর মাঝে ফরচুন বরিশালের হয়ে নিজের প্রথম ম্যাচে ঝড় তুলেছেন সাকিব আল হাসান। তার খুনে ব্যাটিংয়ের প্রশংসা করেছে আইপিএলের অন্যতম দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এবারের আইপিএলের মিনি নিলামে সাকিবকে পশ্চিম বঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে।

গত শনিবারের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন সাকিব। এর পরেই বিশ্বসেরা অলরাউন্ডারের ভিডিও নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে কেকেআর। সেখানে ছিল তার ব্যাটিংয়ের কিছু ঝলক। আর ক্যাপশনে লেখা ‘ফাটাফাটি সাকিব দা’।

সাকিব দীর্ঘ দিন কলকাতার হয়ে আইপিএল খেলেছেন। পরে অবশ্য তাকে ছেড়ে দিয়েছিল। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদ ঘুরে এবার আবার কলকাতায় ফিরেছেন তিনি। নিলামে দেড় কোটি রুপিতে সাকিবকে কিনেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।

আগামী মার্চের শেষে আইপিএল শুরু হওয়ার কথা। তার আগে সাকিবের ফর্ম স্বস্তি দিচ্ছে কলকাতাকে। তাই শাকিবের প্রশংসা করে তার আত্মবিশ্বাস আরও বাড়ানোর চেষ্টা করেছে তারা।

সেদিন সাকিবের ব্যাটে ভর করে শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৯৪ রান তোলে বরিশাল। যদিও ম্যাচ জিততে পারেনি তারা। এক ওভার বাকি থাকতে জয় তুলে নেয় সিলেট। বল হাতে ৪ ওভারে ৩১ রান দিয়েছেন সাকিব। উইকেট পাননি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়