বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeমুল পাতাঘোষণা করা হলো নতুন মুদ্রানীতি

ঘোষণা করা হলো নতুন মুদ্রানীতি

প্রাইম ভিশন ডেস্ক »

চল‌তি ২০২২-২০২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। মূল্যস্ফীতি, মুদ্রাবাজার ও সুদহারের নিয়ন্ত্রণের ল‌ক্ষ্য নিয়ে মুদ্রানীতি করা হয়েছে। আগামীতে খেলা‌পি ঋণ কমানো ও সুশাসন নি‌শ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে নতুন এ মুদ্রানীতি ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ প্রকাশ করা হয়। এসময় তিনি এসব কথা বলেন। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম মুদ্রানীতি ঘোষণা।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, রেপো সুদহার আগের চেয়ে দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৬ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে রেপো তথা বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নেয়া ধারের বিপরীতে সুদ দিতে হবে ৬ শতাংশ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছের, এ কে এম সাজেদুর রহমান খান, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, প্রধান অর্থনী‌তি‌বিদ ড. হা‌বিবুর রহমান, নির্বাহী প‌রিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ গবেষণা বিভাগের সং‌শ্লিষ্টরা উপস্থিত ছি‌লেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়