Homeমুল পাতাভূমি মালিকরা পেলেন সাড়ে ৯ কোটি টাকা

ভূমি মালিকরা পেলেন সাড়ে ৯ কোটি টাকা

প্রাইম ভিশন ডেস্ক »

নগরীর বাড়ই পাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্পের ভূমির অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে মাঠ পর্যায়ে ক্ষতিপূরণের চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে বাড়ই পাড়া মসজিদ সংলগ্ন মাঠে এ চেক বিতরণ শুরু হয়।

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, দালালের খপ্পরে পড়ে যাতে কোনও রকম হয়রানি না হন সেজন্য ক্ষতিগ্রস্থদের মাঝে এল.এ চেক বিতরণ করেছি, যাতে অধিগ্রহণে তারা সরাসরি আমাদের কাছে সমস্যার কথা বলতে পারেন।

তিনি আরও বলেন, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবার জমির প্রয়োজনীয় সকল উপযুক্ত কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ শাখায় সরাসরি যোগাযোগ করলে অতি সহজে স্বল্প সময়েই ক্ষতিপূরণ পাবেন। এছাড়াও যেকোনও অভিযোগ ও প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারবেন বলে জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মাসুদ কামালের পরিচালনা ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড়ই পাড়া খাল খনন প্রকল্পের প্রকল্প পরিচালক ফরহাদ, পূর্ব ষোলশহর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়