Homeমুল পাতাহাটহাজারীতে ওজনে কম দেওয়ায় জরিমনা

হাটহাজারীতে ওজনে কম দেওয়ায় জরিমনা

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীতে ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে হাটহাজারী পৌরসভার বড়বাজারে মাংসের দোকান ও কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্য এবং বিএসটিআই চট্টগ্রামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বলেন, পৌরসভার আনোয়ার সওদাগরের মাংসের দোকানে ওজনে কম দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই মাছের দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারের অন্যান্য দোকানদার ও বাজার সমিতির সদস্যদের আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়