Homeএই মুহুর্তে১৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ

১৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। ফলে আগামী ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

আজ সোমবার সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান।

শবে মেরাজ উপলক্ষে দেশের সকল মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠান এবং সামষ্টিক উদ্যোগে মহানবীর (সা.) মিরাজ সংক্রান্ত আলোচনা, মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়