প্রাইম ভিশন ডেস্ক »
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বৃহস্পতিবার। বিদ্যা, জ্ঞান, কলা ও শুদ্ধতার প্রতীক হিসেবে দেবী সরস্বতীর পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
সনাতন শাস্ত্রমতে, চতুর্ভূজা ব্রহ্মার মুখ থেকে আভির্ভূতা শুভ্রবর্ণা বীনাধারিণী চন্দ্রের শোভাযুক্ত দেবীই হলেন সরস্বতী। বাংলা বর্ষের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয়। এ তিথি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত।
সরস্বতী পূজায় অভ্র, আবীর, আমের মুকুল, দোয়াত কলম যবের শিষ এসব উপাচারের প্রয়োজন হয়। পূজার দিনে সনাতন ধর্মাবলম্বীদের শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণ (পূর্ব পুরুষদের স্মরণ করা) করা হবে। প্রত্যুষে পূজার্চ্চনা, আরাধানা, পুষ্পাঞ্জলী অনুষ্টিত হবে। এছাড়া দিনব্যাপী প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। রাজধানীর ঢাকেশ^রী জাতীয় মন্দিরে নানা আয়োজনে সরস্বতী পূজার আয়োজন করেছে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি।


