Homeএই মুহুর্তেভারত-বাংলাদেশ সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে : রাজীব রঞ্জন

ভারত-বাংলাদেশ সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে : রাজীব রঞ্জন

ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর মতবিনিময়

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার ডা.রাজীব রঞ্জন এর সঙ্গে মতবিনিময় করেছেন মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন এবং শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মা.জি.আ.)।

রবিবার (২৯ জানুয়ারি) বিকালে নগরীর খুলশী সহকারী হাইকমিশন অফিসে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ডা.রাজীব রঞ্জন বলেন, ভারত-বাংলাদেশ দুই ভাইয়ের মতো। দুই দেশের সম্পর্ক অনেক গভীর ও মর্যাদাপূর্ণ। দুই দেশ এগিয়ে যাচ্ছে সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে। ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও অনেক দূর এগিয়ে যাবে। কারণ প্রতিবেশি সবার কাছে সব সময় স্পেশাল।

আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন কিন্তু প্রতিবেশী পরিবর্তন করতে পারবে না। দুই প্রতিবেশীর সম্পর্ক তাই আত্মার হতে হয়। ভারত ও বাংলাদেশ সম্পর্কও আত্মার এবং রক্তের। যা ছিন্ন করা সম্ভব নয়। ভারতীয় সহকারী হাইকমিশনার শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের কর্মকান্ডের প্রসংসা করেন এবং মাইজভান্ডার অসাম্প্রদায়িক চেতনার প্রতীক বলে মন্তব্য করেন।

সৈয়দ হাসান মাইজভান্ডারী বলেন, হাজার হাজার বছরের সম্পর্ক এই দুই জনপদের। খাবার, সংস্কৃতি,পোশাক সবকিছুতে দুই দেশের মানুষের মাঝে গভীর মিল। এই মিল একদিনে হয়নি, আবহমানকাল থেকে চলে আসতেছে। শুধু তাই নয় আধ্যাত্মিকতায়ও ভারত-বাংলাদেশের মধ্যে আত্মার সম্পর্ক রয়েছে। অসংখ্য অলিবুজুর্গের অবস্থান ভারতের পবিত্র মাটিতে। আমরা ভালোবাসা, সহযোগিতার পরশ বুলিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। সুফিবাদ মানুষের কল্যাণকর সবকিছুর নির্দেশনা দিয়েছেন। সুফিবাদের মধ্যেই প্রকৃত ইসলাম লুকায়িত। এ সময় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এওয়াইএম জাফর উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়