Homeএই মুহুর্তেহজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থাপনায় ৬ লাখ ৮৩ হাজার টাকা

হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থাপনায় ৬ লাখ ৮৩ হাজার টাকা

প্রাইম ভিশন ডেস্ক »

সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় ধর্ম মন্ত্রণালয়ে প্যাকেজ প্রস্তুত ও সিদ্ধান্ত গ্রহণের জন্য হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদুল হক খান দুলাল। সভা শেষে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৯ জানুয়ারি সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনেচ্ছু শতভাগ হজযাত্রীর প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন মক্কা রোড চুক্তি অনুযায়ী বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়