Homeএই মুহুর্তেচট্টগ্রামে সাহিত্যমেলা শুরু

চট্টগ্রামে সাহিত্যমেলা শুরু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী সাহিত্যমেলা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও বাংলা একাডেমির সমন্বয়ে এই মেলা হচ্ছে।

রবিবার  সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মেলায় প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা হয়। তাছাড়া তিনটি সেমিনার, প্রবন্ধ পাঠ ও আলোচনা হয়েছে। কর্মশালা হচ্ছে সাহিত্যের বিভিন্ন ধরন, ছন্দ, বানান, কবিতা, ছড়া ও বাক্যগঠন বিষয়ে। সেখানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে যারা সাহিত্যচর্চা করেন তাদের মূলধারায় এনে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করতেই এই সাহিত্যমেলা। সুষ্ঠু সংস্কৃতিচর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা তাদের লক্ষ্য। তিনি বলেন, ‘শুদ্ধ সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জীবনধারা অপ-সংস্কৃতি থেকে মুক্তি পাবে।’

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাহবুবুল হক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক মো. শামসুল হক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়