Homeএই মুহুর্তেঝুঁকিপূর্ণ অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরিদর্শনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ঝুঁকিপূর্ণ অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরিদর্শনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীর বিভিন্ন কারখানা, গুদাম ও ব্যবসায় প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ ব্যবস্থার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের গুদাম, কারখানা ও শো-রোমের অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩ এর বিভিন্ন ধারার ব্যত্যয় পরিলক্ষিত হয়, এ প্রেক্ষিতে বেশকিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং অধিকতর ঝুঁকিপূর্ণ ৩টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ওয়াল্ড ফার্নিচার গ্যালারী ২০ হাজার টাকা, গ্লোবাল এন্টারপ্রাইজ ৩০ হাজার টাকা,কর্ণফুলী প্যাকেজিং লিমিটেডকে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশগ্রহণ করেন হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান ও তার টিম।

অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ সকল প্রতিষ্ঠান ও স্থাপনায় যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা স্থাপনের বিষয়ে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা রয়েছে। এ প্রেক্ষিতে হাটহাজারীতে অভিযান পরিচালনা করা হয় ও উল্লিখিত জরিমানা আরোপ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের সচেতনতা আশা করছি। ভবিষ্যতে এ বিষয়ে আরও অভিযান পরিচালনা করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়