Homeএই মুহুর্তেজেলা প্রশাসনের আয়োজনে ৯ দিনব্যাপী ফুল উৎসব

জেলা প্রশাসনের আয়োজনে ৯ দিনব্যাপী ফুল উৎসব

প্রাইম ভিশন ডেস্ক »

‘ফুলের মতন আপনি ফুটাও গান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের ইতিহাসে প্রথমবারের মত সীতাকুণ্ডে আগামী ১০ ফেব্রুয়ারি হতে ৯দিনব্যাপী ফুল উৎসব হতে যাচ্ছে। বুধবার দুপুর সাড়ে বারটায় নব সৃষ্ট ডিসি ফ্লাওয়ার পার্কে চট্টগ্রাম জেলা প্রশাসক আবু জাফর মো. ফখরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য দেন।

সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বন্দর সংযোগ সড়কের নিকটে আগামী ১০ ফেব্রুয়ারী হতে ১৮ ফেব্রুয়ারি ৯দিনব্যাপী এই ফুল উৎসব চলবে। এই উৎসবে শতাধিক প্রজাতির দেশী বিদেশী বাহারী ফুলের লক্ষাধিক গাছ, বৃক্ষ, লতা-গুল্মের অপার সৌন্দর্যের মধ্যে বিশেষ আকর্ষণ থাকবে টিউলিপ ফুল। এ উৎসবকে প্রাণবন্ত করার জন্য থাকবে কায়ারিং, ঘুড়ি উৎসব, বড়শি দিয়ে মাছ ধরা ও শিশুদের জন্য হরেক রকমের খেলনার সমাহারে কিডস জোন। নানা শ্রেণির পেশার মানুষের চিত্ত বিনোদনের উদ্দেশ্যে সাজানো হচ্ছে পুরো এলাকা।

একদিকে সমুদ্র অন্যদিকে মেরিন ড্রাইভ ঘিরে উদ্ধারকৃত সরকারের ১৯৪ একর জায়গাকে নিয়ে মহাপরিকল্পনা করে দেশবাসীকে আমরা একটি নান্দনিক আকর্ষনীয় পর্যটন স্পট উপহার দিতে চাই। আমাদের এই আয়োজন চট্টগ্রামের মানুষকে মেধা, মনন ও সংস্কৃতির বিকাশ ঘটাতে সহায়তা করবে বলে প্রত্যাশা করছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুন্দর ও মানবিক বাংলাদেশের স্বপ্নের অগ্রযাত্রায় চট্টগ্রাম জেলা প্রশাসন দৃঢ় সংকল্প ব্যক্ত করছে।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা ১৯৪ একর ভুমি যা সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর মৌজার ১নং খাস খতিয়ানের ১নং দাগের অন্তগত। ফৌজদারহাট টোল রোডের পাশে অবস্থিত এই জায়গাটিতে শুকতারা পার্কও রেস্তোরা ছিল উদ্ধারকৃত জায়গায় নতুন করে গড়ে উঠেছে ডিসি পার্ক। চট্টগ্রাম জেলা প্রশাসকের তত্বাবধানে পার্কটি পরিচালিত হবে। আগামী শুক্রবার ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এই পার্কে ফুল উৎসব অনুষ্ঠান উদ্বোধন করার কথা রয়েছে ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়