Homeএই মুহুর্তেসালমান মুক্তাদির ‘ভিকটিমাইজড’ হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান মুক্তাদির ‘ভিকটিমাইজড’ হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক আলাপচারিতা কালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ‘ভিকটিমাইজড’ হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্ত হয়েছে। আরও বিস্তারিত তদন্ত করতে হবে। এ বিষয়ে মামলা ও জিডির আইনি প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই মামলা হতে পারে।

আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক আলাপচারিতায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালমান মুক্তাদিরের ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ঘটনায় তিনি ভিকটিমাইজড হয়েছেন, সেটা আমরা দেখেছি। আমরা প্রাথমিক তদন্ত করেছি। এটা খুবই সংক্ষিপ্ত। আরও বিস্তারিত তদন্ত করতে হবে। এ বিষয়ে মামলা, জিডির আইনি প্রক্রিয়া চলছে। হয়তো শিগগির মামলা হতে পারে। এখনো পর্যন্ত মামলা হয়নি।’

সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে বিভিন্ন অভিযোগ করলেও এ বিষয়ে কোনো মামলা করেননি বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে নিয়ে করা অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা তাঁর বাক্‌স্বাধীনতা।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। তিনি একপর্যায়ে বলেছেন, তাঁর কাছ থেকে কেউ চাঁদা চাননি। চাইলে নাকি দিতেন এ রকম আমি শুনেছি। যাঁর কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন চাইলে দিতেন। তাহলে এটা চিহ্নিত কেউ না। এরপর তিনি বলছেন, বিএনপি চাঁদাবাজ দল। এটি ঢালাও অভিযোগ।’

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩
ঘটনার বর্ণনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। এলাকাটি ক্যান্টনমেন্ট থানার আওতাধীন। এক পক্ষের সঙ্গে ‘নিউ গিনি প্রপার্টিজ’ নামে একটি বিল্ডার্স প্রতিষ্ঠান এবং অপর পক্ষের সঙ্গে একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের অভিযোগসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের অভিযোগ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রাথমিক রিপোর্ট অনুসারে, যিনি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ছিলেন, তাঁর পক্ষে বেশ কিছু লোক রাতের অন্ধকারে ওই জায়গা দখল করতে গিয়েছিল। সেখানে গিয়ে তাঁরা ওই প্রাঙ্গণে অনেক ভাঙচুর করেছে। এর মধ্যে আপনারা যাঁর কথা বললেন, সালমান মুক্তাদিরের একটি স্থাপনা ছিল। সেখানে সম্ভবত বিভিন্ন কনটেন্ট তৈরির কাজ হতো। যতটুকু জেনেছি, সেখানেও বেশ কিছু ভাঙচুর হয়েছে। আমি এটা ভিডিওতে দেখেছি।’

প্লিজ, কোনো টেনশন নেবেন না: স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে সালমান মুক্তাদিরপ্লিজ, কোনো টেনশন নেবেন না: স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে সালমান মুক্তাদির
বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও দখল-বেদখলের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত, গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি যেহেতু তদন্তাধীন এবং মামলা হবে বলে জেনেছি, তখন এ বিষয়ে অগ্রগতি পরে জানানো যাবে।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়