Homeসংবাদতুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত সাড়ে ২৩ হাজার ছাড়াল

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত সাড়ে ২৩ হাজার ছাড়াল

প্রাইম ভিশন ডেস্ক »

তুরস্ক-সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৩ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। শুধু তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২১৩ জনে। দেশটিতে আহত হয়েছে ৮০ হাজার ৫২ জন।

আর সিরিয়ায় মৃত্যুর সংখ্যা কমপক্ষে তিন হাজার ৫০০ জন। সিরিয়াজুড়ে আহতের সংখ্যা পাঁচ হাজার ২৪৫ জন বলে জানা গেছে। সরকার নিয়ন্ত্রিত এলাকায় দুই হাজার ২৯৫ জন আর বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় দুই হাজার ৯৫০ জন আহত হয়েছে।

গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।

বিবিসি জানায়, দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের মরদেহ উদ্ধারে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।

গত সোমবারের ভূমিকম্পে তুরস্কে ১৯৯৯ সালে ১৭ হাজারের বেশি মৃত্যু হওয়া ভূমিকম্পের চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়