ঐকতান সাংস্কৃতিক উৎসবে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ও চিত্রনায়ক ফেরদৌস
প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর ৩৮ বছর পূর্তিতে ১০ ফেব্রুয়ারি ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঐকতান সাংস্কৃতিক উৎসব-২০২৩।
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী আয়োজিত উৎসবের শুভ সূচনা হয়।
১ম পর্বে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের নবীন-প্রবীণ সদস্যবৃন্দ স্মৃতিচারণমূলক আলোচনা ও সংগীত, নৃত্য, আবৃত্তি বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করে।
২য় পর্বে বাঙালি সংস্কৃতি চর্চায় ঐকতানের ৩৮ বছর পথচলাকে সামনে রেখে ঐকতান কেন্দ্রীয় সংসদের সভাপিত তড়িৎ দাশ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় দুই বাংলার জননন্দিত চিত্রনায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌস আহমেদ এর উপস্থিতি উৎসবে নতুন মাত্রা পায়।

উৎসবে উপস্থিত তরুণ-তরুণীসহ সকলকে উজ্জীবিত করে। তিনি ঐকতানের বাংঙ্গালি সংস্কৃতি চর্চার সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। বাঙালির ইতিহাস ঐতিহ্যকে সকলের হৃদয়ে পৌঁছে দিতে এই জাতীয় কর্মকাণ্ডে সমাজে প্রতিষ্ঠিত সামাজিক সাস্কৃতিক ব্যক্তিবর্গকে যার যার অবস্থান থেকে সহায়তা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান আকাশ সংস্কৃতির যুগে নতুন প্রজন্মকে নিয়ে সামাজিক অবক্ষয় প্রতিরোধে আমাদের অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতিকে প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে হবে। সংস্কৃতির অন্যতম মাধ্যম বাংলা সিনেমাকে বাঁচাতে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতা ও আন্তরিক সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আলোচনা সভার প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর জানান, বাঙালি সংস্কৃতিকে প্রান্তিক পর্যায়ে গণমানুষের হৃদয়ে পৌঁছাতে বর্তমান সরকার সারাদেশে সাংস্কৃতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এই কাজে সরকারের সাথে সকলকে এগিয়ে আসান জন্য আহ্ববান জানান। ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর দীর্ঘদিন যাবৎ বাঙালি সংস্কৃতির উন্নয়নের জন্য শিশু-কিশোরদের নিয়ে কাজ করায় উচ্ছায় প্রকাশ করে এই ধারা অব্যাহত রাখার জন্য সার্বিক সহায়তা থাকবে মর্মে জানান।

সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, উপ সচিব লুৎফর রহমান, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ন-সম্পাদক রাশেদ হাসান, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি যীশু বণিক, এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র ডিজিএম প্রসূন কুমার দাশ, ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির সভাপতি কল্যান পাল, ঐকতান কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বিপ্লব পাল, সুমন চৌধুরী, দেবাশীষ পাল, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, উৎসব প্রস্তুতি পরিষদের আহ্বায়ক সুজন চৌধুরী, সদস্য সচিব লিটন দে, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ছিদ্দিক হোসেন মামুন, অন্যতম কার্যনির্বাহী সদস্য সৌমেন চৌধুরী, সুব্রত দত্ত, সুশান্ত সেন, ফাল্গুনী ঘোষ, উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা: আশীষ ঘোষ প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী আয়োজিত সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি ঘটে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি, তবলা লহড়া, বাঁশি ইত্যাদি মাধ্যমে ঐকতান সংগীত একাডেমীর শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান পরিচালনা ও নির্দেশনায় ছিলেন তড়িৎ দাশ, প্রকৌশলী ছিদ্দিক হোসেন মামুন, সুমন চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুশান্ত সেন ও ফাল্গুনী ঘোষ।


